নেইমারের সঙ্গে চুক্তি অসম্ভব : বার্সা সভাপতি

news-image

স্পোর্টস ডেস্ক : জোর ধারণা ছিল, আসছে দল-বদলে পিএসজি থেকে নেইমারকে ফেরাবেই বার্সেলোনা। কিন্তু করোনাভাইরাস মহামারি বদলে দিয়েছে সব। কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানালেন, করোনার কারণে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে তারকা এই ফুটবলারের সঙ্গে চুক্তি করা ‘অসম্ভব’।

২০১৭ সালের বাইআউট ক্লজের ২২ কোটি ২০ লাখ ইউরো দিয়ে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে পিএসজি। কিন্তু শুরু থেকেই গুঞ্জন, প্যারিসের ক্লাবটিতে সুখে নেই তারকা এই ফরোয়ার্ড। প্রকাশ্যেই অনেকবার আবার পুরোনো ঠিকানা কাতালান ক্লাবে ফিরে যাওয়ার কথা বলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার।

বার্সেলোনাও নেইমারকে ফিরিয়ে আনতে আগ্রহী। গত মৌসুমের আগে দল-বদলে নেইমারকে পিএসজি থেকে ফিরিয়ে আনার জন্য একাধিকবার চেষ্টা করেও দাম নিয়ে বনিবনা না হওয়ায় আলোর মুখ দেখেনি এই দল-বদল।

ধারণা করা হচ্ছিল এবারের দল-বদলে হয়তো ব্রাজিলিয়ান এই তারকাকে নিয়েই আসবে বার্সেলোনা। কিন্তু করোনা মহামারির কারণে চলমান অর্থনৈতিক সংকটে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন বার্সেলোনা সভাপতি বার্তোমেউ।

স্প্যানিশ ক্রীড়া বিষয়ক দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে তিনি বলেন, “ইউরোপের সবগুলো বড় ক্লাবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা এই বছরেই শেষ নয়। আরও তিন-চার বছর থাকতে পারে।”

“নেইমারকে আনা? এই পরিস্থিতি অসম্ভব। এ ছাড়া পিএসজিও তাকে বিক্রি করতে চাইবে না।”

চলমান সংকটের কারণে কেবল নেইমারের ব্যাপারটিই নয় অন্যান্য খেলোয়াড়দের কেনার পরিকল্পনাও বন্ধ করে দিতে হয়েছে বলে জানালেন বার্সেলোনা সভাপতি। এ ব্যাপারে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকারের লরাতো মার্তিনেসের বিষয়টি তুলে ধরেন তিনি।

“ইন্টারের লরাতোর ব্যাপারে আলোচনা করেছিল বার্সেলোনা। কিন্তু আলোচনা এখন স্থগিত। এই পরিস্থিতি বড় ধরনের কোনো বিনিয়োগ করাকে সমর্থন করে না।”

করোনার কারণে চলতি বছরের শুধু মার্চ ও জুনের মধ্যেই বার্সেলোনার ২০ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে জানালেন বার্তোমেউ- “২০২০-২১ মৌসুমে আমরা আশা করেছিলাম, ১১০ কোটি ইউরো আয় হবে আমাদের। কিন্তু আয় হয়েছে এর মাত্র ৩০ শতাংশ।”

“মহামারি পরিস্থিতির উন্নতি না হলে গ্যালারিতে কোনো দর্শক পাওয়া যাবে না, জাদুঘর, দোকানগুলো খোলা যাবে না। অর্থ হারিয়েই যেতে থাকবে। পরিস্থিতি ক্লাব পরিচালনায় আমাদের খুব কঠোর হতে বাধ্য করবে।”

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি