নেইমারের লাল কার্ডের দিনে শীর্ষস্থান হারাল পিএসজি

news-image

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগ ওয়ানে শনিবার ছিল ‘হাই ভোল্টেজ’ ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে নেমেছিল শীর্ষে থাকা দুই দল পিএসজি ও লিলে। এমন ম্যাচে শেষ মুহূর্তে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নেইমার। হেরে গেছে তার দলও। আর ১-০ গোলের জয়ের সুবাদে শীর্ষে উঠে গেছে লিলে।

পিএসজির মাঠে লিলের পক্ষে একমাত্র গোলটি করেন ২০ বছর বয়সী তরুণ জোনাথন ডেভিড। ম্যাচের ২০তম মিনিটে গোলটি করেন তিনি।

ম্যাচের শেষ মুহূর্তে নেইমারের সঙ্গে লাল কার্ড দেখেন লিলের তিয়াগো ডিজালো। নেইমারকে কড়া ট্যাকেল করছিলেন তিয়াগো। মেজাজ হারিয়ে নেইমার তাকে ধাক্কা মেরে বসেন। যে ঘটনায় দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়তে হয় তাকে। উত্তেজনাকর সেই মুহূর্তে তিয়াগোও তাল কার্ড দেখেন।

২০২০ সালের পর থেকে এ নিয়ে তিনবার লাল কার্ড দেখলেন নেইমার। ফ্রেঞ্চ লিগে এই সময়ে তার চেয়ে বেশি লাল কার্ড দেখেননি কেউ।

এদিনের হারের ফলে লিলের থেকে তিন পয়েন্ট পিছিয়ে পড়ল পিএসজি। তাতে টানা চার বার লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নেও জোড় ধাক্কা লাগল বলতে হবে।

৩১ ম্যাচে ১৯ জয় ও ৯ ড্রয়ে ৬৬ পয়েন্ট শীর্ষে থাকা লিলের। যারা সবশেষ লিগ শিরোপা জিতেছে ২০১০-১১ মৌসুমে। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পিএসজি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে আছে মোনাকো।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ