নিষেধাজ্ঞা মুক্ত হলেন উমর আকমল

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান উমর আকমলের নিষেধাজ্ঞার সাজা কমিয়ে দিয়েছে ক্রীড়া আদালত। ১৮ মাসের সাজা পাওয়া আকমলের শাস্তির মেয়াদ কমিয়ে করা হয়েছে ১২ মাস। আকমল এরই মধ্যে এক বছরের ওই সাজা ভোগ করেছেন। এখন তাই তার মাঠে ফিরতে বাধা নেই।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিধির ২.৪.৪ ধারা ভাঙায় তাকে ৪০ লাখ ২৫ হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। ওমর আকমল ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে পিসিবির নিষেধাজ্ঞা ভোগ করছিলেন। নতুন হিসেবে তাই গত ২০ ফেব্রুয়ারি তার সাজা শেষ হয়েছে।

এক বিবৃতি দিয়ে পিসিবি বলেছে, ‘উমর আকমল ও পিসিবি ক্রীড়া আদালতে যে অভিযোগ দায়ের করেছিল তার শুনানি হয়েছে। সেখানে আকমলের সাজা কমিয়ে ১২ মাস করা হয়েছে। এছাড়া পিসিবির বিধি ভাঙায় তাকে জরিমানা করা হয়েছে।’

দেশটির ক্রিকেট বোর্ড আরও জানিয়েছে, উমর আকমলের এখন জরিমানা দিয়ে ক্রিকেটে ফিরতে বাধা নেই। তবে তাকে পিসিবির দুর্নীতি দমক ইউনিটের পুর্নবাসন কার্যক্রমে অংশ নিতে হবে। এছাড়া তদন্তের জন্য উমর আকমলের দুটি ফোন নিয়ে নেয় পিসিবি। আকমল ফোন দুটি ফেরত পাওয়ার অনুরোধ করেন। কিন্তু ক্রীড়া আদালত তা নাকচ করে দিয়েছে।

২০০৯ সালে যথাক্রমে টি-২০, ওয়ানডে এবং টেস্টে অভিষেক হয় উমর আকমলের। পাকিস্তানের হয়ে তিনি ১২১ ওয়ানডে, ১৬ টেস্ট এবং ৮৪টি টি-২০ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিন সেঞ্চুরি এবং ৩৪ ফিফটির মালিক ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত