নিউজিল্যান্ড সিরিজে টাইগাদের চমক সিলেটের নাসুম

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড সফর সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সফরে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও বাদ পড়েছেন তাইজুল ইসলাম।

দলে ঢুকেছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। ২০ সদস্যের দলে চমক সিলেটের নাসুম আহমেদের নামটি।

গত বছর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেলেও খেলার সুযোগ হয়নি তার। এবার কপাল খুলতে পারে নিউজিল্যান্ডে। ২৬ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার ৩৭টি লিস্ট ‘এ’ এবং ২৭টি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন।
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ওয়েলিংটনে ২৬ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ২৮ মার্চ হ্যামিল্টনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সিরিজ। পরের দুটি টি-টোয়েন্টি ৩০ মার্চ নেপিয়ারে এবং ১ এপ্রিল অকল্যান্ডে।

বাংলাদেশ স্কোয়াড

তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, রুবেল হোসেন, নাসুম আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী