নিউজিল্যান্ডেও দাপট ভারতের

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় টেস্ট ও ওয়ানডে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডেও দাপট দেখাচ্ছে ভারত। সিরিজের প্রথম ওয়ানডেতে দিশেহারা নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

নেপিয়ারে বুধবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। কিন্তু শুরুতেই মোহম্মদ সামির স্যুইংয়ের সামনে আত্মসমর্পণ করতে হয় দুই কিউয়ি ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুর্নোকে।

৪ ওভারের মধ্যেই ১৫ রানে ২ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। এরপর রস টেইলর ও কেন উইলিয়ামসন ধীরে ধীরে কিউয়িদের খেলায় ফেরানোর কাজটা করছিলেন। কিন্তু এই সময় দূরন্তভাবে বোলিং চেঞ্জ ঘটান বিরাট কোহলি।

যুজবেন্দ্র চাহালকে নিয়ে আসেন ভারত অধিনায়ক। রিস্ট স্পিনার চাহালকে সামলাতে না পেরে তার হাতেই ক্যাচ তুলে প্যাভিলিয়নের ফেরেন টেইলর। নিজের পরের পরের ওভারেই চাহাল কট অ্যান্ড বোল্ড করেন লাথামকে।

নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ তখন ৪ উইকেট হারিয়ে কাঁপছে। এরই মধ্যে ২৪ ওভারে বল করতে আসেন কেদার যাদব। তার অফব্রেকের ফাঁদে পড়ে যাওয়া নিকোলাসের ব্যাট থেকে আসা বলকে দুরন্তভাবে ক্যাচে পরিণত করেন কুলদীপ যাদব।

ক্রমাগত উইকেট হারিয়ে নিউজিল্যান্ড যে চাপে তা বুঝে গিয়েছিলেন বিরাট। তাই ফের সামির হাতে বল তুলে দেন। অধিনায়কের আস্থায় যোগ্য মর্যাদা দিয়ে তিনি ফের কিউয়ি ব্যাটিং লাইনআপে আঘাত হানেন। মিচেল স্যান্টনারকে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরত পাঠান। যার ফলে ২৯.৪ ওভারেই নিউজিল্যান্ড ৬ উইকেট হারায়।

এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একমাত্র লড়াই করে যান স্বাগতিক অধিনায়ক। অর্ধশতরানের গণ্ডিও পার করে ফেলেন কেন উইলিয়ামসন। কিন্তু তারও লড়াই থামিয়ে দেন কুলদীপ যাদব। ৩৪ ওভারের প্রথম বলেই কেন উলিয়ামসনকে ক্যাচ আউট করেন কুলদীপ। উলিয়ামসনের লড়াকু ইনিংস সমাপ্ত হয় ৬৪ রানে। ৩৮ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় ব্ল্যাকক্যাপসরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত