নিউইয়র্কে করোনায় আরও ৪ বাংলাদেশির মৃত্যু

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে সোমবার নিউইয়র্কের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬০ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হওয়ার সংবাদ পাওয়া গেল।

হাসপাতাল এবং স্বজনদের উদ্ধৃতি দিয়ে ৩ প্রবাসীর মৃত্যুর তথ্য জানিয়েছেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী।

ব্রুকলীনে কর্টিলিউ রোডের বাসিন্দা নোয়াখালীর সন্তান অধ্যাপক করিমুল হকের শ্যালিকা কাজী নাসরীন মোনা (৫০) মায়মনিডেস হাসপাতালে ইন্তেকাল করেছেন।

এদিন ভোররাতে মৌলভীবাজার জেলা সদরের সৈয়দপুর রোড অধিবাসী শওকত হাসান চৌধুরী শোয়েব (৫৭) কুইন্স জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেন। এলমহার্স্ট হাসপাতালে মারা গেছেন জ্যাকসন হাইটসের সিংহ মার্কা বিল্ডিংয়ের বাসিন্দা এবং বরিশালের গৌরনদীর সন্তান সমীর দেবনাথ (৪৮)। একইদিন সকালে কুইন্সের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাবনার কাশিনাথপুরের সন্তান সাইফুল খান বাবুল (৬৯) ইন্তেকাল করেছেন বলে তার স্বজনেরা জানান।

গত এক সপ্তাহের মধ্যে সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্ক সিটিতে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। এ সংখ্যা ৪৪৩। অপরদিকে, সোমবার সকাল ১১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিউইয়র্ক স্টেটে মারা গেছে ৪৭৮ জন। এ তথ্য জানিয়ে স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো নিয়মিত প্রেস ব্রিফিংকালে বলেন, গত এক সপ্তাহের মধ্যে এটি হচ্ছে সর্বচেয়ে কম। একইভাবে হাসপাতালে ভর্তির হারও কমেছে। গভর্ণর বলেন, এই ধারা অব্যাহত থাকলে প্রত্যাশিত সময়ের মধ্যে সবকিছু পুনরায় চালুর পথ সুগম হবে।

উল্লেখ্য, ১৫ মে পর্যন্ত নিউইয়র্কে লকডাউন ঘোষণা করা হয়েছে। অপর স্টেটসমূহে ১ মে পর্যন্ত বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ