নিউইয়র্কে মার্কিন সাংবাদিকের রিকশা প্রদর্শনী

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বেড়ে ওঠা পেশাদার মার্কিন সাংবাদিক ও আলোকচিত্রকর অ্যান্ডি আইজ্যাকসনের সংগৃহীত বাংলাদেশের ঐতিহ্যবাহী বাহন রিকশার ভিন্নধর্মী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার ব্রুকলিনের ওয়াটার ফ্রন্ট আর্টিস্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয় এ প্রদর্শনী।

বর্ণিল এ রিকশা প্রদর্শনীতে অংশ নেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা। প্রদর্শনীতে আগত দর্শনার্থীদের সঙ্গে আলাপ করেন এবং রিকশা ও এর নেপথ্য শিল্পীদের সম্পর্কে দর্শনার্থীদের অবগত করেন কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

রিকশা শিল্পকর্মটি বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক চেতনার একটি সহজাত প্রকাশ। এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মূলধারার দর্শক বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে একটি ইতিবাচক ধারণা লাভ করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন সাদিয়া ফয়জুননেসা।
যুক্তরাষ্ট্রের মূলধারার সঙ্গে বাংলাদেশের ভিন্নধর্মী, স্বকীয় এবং অকৃত্রিম শিল্পের এ সেতুবন্ধন স্থাপনের জন্য অ্যান্ডি আইজ্যাকসনকে আন্তরিক ধন্যবাদ জানান কনসাল জেনারেল। অ্যান্ডি আইজ্যাকসন কনসাল জেনারেলকে জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী এ রিকশার নাম দিয়েছেন ‘অথেনটিক সাইকেল রিকশা’।

পাবলিক আর্ট প্রজেক্টের অংশ হিসেবে ‘রিক্সাএনউয়াইসি’ নামে এই চমৎকার যানটি কেবল বাহনের কাজই করে না বরং এর শরীরে রিকশা শিল্পীর আঁকা ছবিতে বাংলাদেশের মানুষের স্বপ্ন, আনন্দ, বেদনা ও কল্পনা ফুটে ওঠার বিষয়টি শিল্পীকে গভীরভাবে নাড়া দেয় বলে জানান তিনি।

এরই পরিপ্রেক্ষিতে এ প্রদর্শনীর আয়োজন করেছেন অ্যান্ডি আইজ্যাকসন। বাংলাদেশি ও মার্কিন দর্শক আগ্রহভরে এ রিকশাটি দেখছেন এবং বাংলাদেশের অথেনটিক পাবলিক আর্ট উপভোগ করছেন। ১২ ও ১৩ ডিসেম্বর এ প্রদর্শনী চলবে বলেও জানান সাংবাদিক অ্যান্ডি আইজ্যাকসন।

এ জাতীয় আরও খবর

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি