নিঁখোজের ৫ দিন পর ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের জয়ধরকান্দি এলাকায় ফুল বানু (৮০) বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিঁখোজের ৫ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। সে জয়ধরকান্দি গ্রামের প্রয়াত আলাবক্সের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী জানায়, শনিবার সকালে সে বাড়ি থেকে নিঁখোজ হয়।
লোকজন গ্রামের উত্তর দিকের পূর্ব পাশের ফসলি জমির পানির উপর এক নারী মরদেহ ভাসতে দেখে চৌকিদারের মাধ্যমে পুলিশকে খবর দেয়। ৫ দিন পর বুধবার স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহ দেখে সনাক্ত করে।
সরাইল থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা  (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের  মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি