না ফেরার দেশে চলে গেলেন হেফাজতের উপদেষ্টা আল্লামা নোমান ফয়জী

news-image

অনলাইন ডেস্ক : হেফাজতে ইসলামের উপদেষ্টা মন্ডলির সদস্য মাওলানা নোমান ফয়েজী ইন্তেকাল করেছেন। তিনি সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নোমান ফয়জীর ছেলে মাওলানা জাকারিয়া ফয়েজী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা জাকারিয়া ফয়েজী জানান, গুরুতর অসুস্থতাবোধ করায় আল্লামা নোমান ফয়জীকে রবিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। উত্তরার বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালের ডা. হায়দার আলীর পরামর্শে চিকিৎধীন ছিলেন তিনি। সেখানেই সোমবার সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ আলেম।

আল্লামা নোমান ফয়জী চট্টগ্রামের মেখল মাদরাসার পরিচালকের পাশাপাশি হাটহাজারী মাদরাসারও শুরা সদস্য ছিলেন। তিনি বাংলাদেশের মুফতিয়ে আজমখ্যাত মুফতি ফয়জুল্লাহর নাতি।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী