নায়িকা না উপস্থাপিকা?

AMER-CHOBIবিনোদন প্রতিবেদক : নিজেদের অভিনীত ছবির গান নিজেরাই উপস্থাপন করবেন দর্শকদের সামনে। চলচ্চিত্রের গান নিয়ে ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানের সেই তিন পর্ব উপস্থাপন করবেন তিনজন নায়িকা। তাঁরা হলেন বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়া। এবার এই তিন নায়িকা হচ্ছেন ঈদুল ফিতরের অনুষ্ঠানের উপস্থাপিকা।

তিন নায়িকা নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান উপস্থাপন করবেন। প্রতিটি গান দেখানোর আগে গানটির শুটিংয়ের অভিজ্ঞতা দর্শকদের জানাবেন তাঁরা। ইতিমধ্যে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে।

এই তিনজনের ভেতর অনুষ্ঠান উপস্থাপনার পূর্ব অভিজ্ঞতা রয়েছে নুসরাত ফারিয়ার। উপস্থাপনা প্রসঙ্গে মিম জানান, উপস্থাপনা বিষয়টি তাঁর কাছে ইন্টারেস্টিং লেগেছে। তার ওপর আবার উপস্থাপন করতে হয়েছে নিজের অভিনীত গান।

দীপু হাজরার প্রযোজনায় ঈদের চতুর্থ থেকে ষষ্ঠ দিন রাত ১০টায় একুশে টিভিতে দেখা যাবে ‘আমার ছবি, আমার গান’ অনুষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত