নাসির-তাম্মির বিরুদ্ধে সাবেক স্বামীর মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির সাবেক স্বামী মো. রাকিব হাসান।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

রাকিব অভিযোগ করে বলেন, আমাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। আমাদের ৮ বছরের এক কন্যা সন্তানও রয়েছে।

গণমাধ্যমে রাকিবের এমন তথ্য প্রকাশ হওয়ার পর কয়েকজন আইনজীবী নাসির ও তামিমার বিতর্কিত বিয়ে নিয়ে আইনি মতামত দিয়েছেন। এরই মধ্যে মামলা দায়ের করলেন তিনি।

উল্লেখ্য, বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন নাসির। বিয়ের পর থেকে বিতর্ক উঠে দু’জনকে নিয়ে। তবে সব বিতর্কের মধ্যেই গত ২০ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল হোটেলে নাসির-তামিমার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার।

পেশায় বিমানের কেবিন ক্রু নাসির-পত্নী তামিমার বাড়ি টাঙ্গাইলে। পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। আকদের অনুষ্ঠানে শুধু পরিবারের সদস্যরা থাকলেও আনুষ্ঠানিক গায়ে হলুদের মতো বিয়ের এ অনুষ্ঠানেও হাজির হন দুই পক্ষের আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী