নাসিরনগর ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সাহায্যের দাবি

news-image

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি আর্থিক সহায়তার জন্য আজ বুধবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে অকাল বন্যা, অতি বৃষ্টিতে বৃহৎ অংশের ইরি বোরো (ধান)ফসলহানিতে ক্ষতিগ্রস্হ উপজেলাবাসীকে সরকারি সাহায্যের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়, ঢাকাস্হ নাসিরনগর বাসীদের উদ্যোগে ক্ষতিগ্রস্হ উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বাসিন্দা লায়ন ডাঃ কামাল হোসেনের পরিচালনায় আয়োজিত কর্মসূচিতে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বড়নগর গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা এম এ করিম । ঢাকাস্হ নাসিরনগর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা আলী আশরাফ, উপজেলার চাপরতলা ইউনিয়নের বাসিন্দা সৈয়দ সুহান সহ অন্যান্য বক্তব্য রাখেন । আওয়ামী লীগ নেতা এম এ করিম ইরি বোরো ফসলের ওপর নির্ভরশীল ক্ষতিগ্রস্হ নাসিরনগর উপজেলাকে অবিলম্বে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদেরকে পর্যাপ্ত সাহায্য প্রদানের জন্য সরকারের নিকট জোর দাবি করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান