নাসিরনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-১

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর ও সিএনজির মুখোমুখি সংর্ঘষে আরফাজ মিয়া(৪৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। আজ সোমবার ভোরে নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা সিএনবি পাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী চালক ও হেলপারসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,সোমবার ভোরে কাহেতুরা থেকে একটি সিএনজি সরাইল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে উপজেলার কুন্ডা সিএনবি পাড়ায় মুখোমুখি সংর্ঘষে সিএনজি চালক আরফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। এসময় সানু মিয়া নামে একজন আহত হয় । নিহত আরফাজ কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় নিহত সিএনজি চালল আরফাজের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক্টর চালকসহ তিনজনকে আটক হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ