নাসিরনগরে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বোরো ফসল পানির নিচে ॥ নৌকা ডুবিতে নিখোঁজের সন্ধ্যান ৪দিনেও মেলেনি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : গত কয়েকদিন ধরে প্রতিনিয়িত বৃষ্টি ও হবিগঞ্জ থেকে পাহাড়ি ঢলের পানি চলে আসায় নাসিরনগর উপজেলায় বিভিন্ন হাওরের কাচাঁপাকা ইরি-বোরো জমিগুলোর ফসল তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়নে টানা কয়েকদিনের থেমে থেমে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ২’শ হেক্টর ইরি-বোরো জমির ধান পানির নিচে রয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মেদির হাওর,গোয়ালনগর ইউনিয়নের উত্তরগাভের হাওর,পাতলপুর হাওর,ভলাকুট ইউনিয়নের লঙ্গণ হাওর ও চাতলপাড় ইউনিয়নের বাগাইয়া হাওরে একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে। একাধিক হাওরে সরজমিনে ঘুরে দেখা গেছে, পানিতে ডুবিয়ে কৃষকরা কাচাঁপাকা ধান কাঁটছে। মুখের গ্রাস একমাত্র বোরো ধান হারিয়ে কৃষক পরিবারে চরম হতাশা ও অসহায়ত্ব দেখা দিয়েছে। কী করে যে তারা পরিবারের জীবিকা নির্বাহ করবে তা ভেবে পাচ্ছেন না বলে কৃষকরা জানায়। এবছর তারা ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছে। এদিকে গত শনিবার দুপুরে অষ্ট্রগামের বাঙ্গালপাড়া ইউনিয়নের লাইড়া গ্রামের কৃষক শহীদ মিয়া(৩২) নৌকা দিয়ে চাতলপাড় বাজারে আসার পথে পানির  নৌকা ডুবে যায়। ঘটনার ৪দিনেও এরির্পোট লেখা পযর্ন্ত তার সন্ধ্যান মেলেনি। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামান জানায় আংশিক ও সম্পূণ মিলে ২‘শ হেক্টর জমির ফমল ক্ষতি হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমান অনেক বেড়ে যাবে। তবে এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষে অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান