নাসিরনগরে নতুন করে করোনায় আক্রান্ত-১ জন,সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৪ জন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামের এক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং মৃত মালয়েশিয়া প্রবাসী শাহ আলমের পরিবারের ৪ জন করোনাকে জয় করে সৃস্থ হয়ে বাড়ি ফিরছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,সরকারের রোগতত্ত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট(আইইডিসিআর) থেকে পাঠানো রির্পোটে ওই ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। তিনি নারায়গঞ্জ থেকে বাড়িতে এসেছিলেন।

এ ঘটনায় করোনা আক্রান্ত ব্যক্তিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আইসোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে। এবং পাশাপাশি তার পরিবারের লোকজনকে প্রতিষ্ঠানি হোম কোয়ারেন্টাইনে থাকার থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অভিজিৎ রায় মৃত প্রবাসীসহ একই পরিবারে পাচঁজন ও হাসপাতালের ওটিবয় ও নতুন ব্যক্তিসহ ৮ জন করোনায় আক্রান্তের কথা স্বীকার করে জানান,বর্তমানে মৃত প্রবাসীর স্ত্রী‘শারমিন আক্তার একমাত্র কন্যা রেখা আক্তার ও দুই ছোট ভাই রকিবুল আলম ও রবিউল আলম সুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন থেকে বাড়ি ফিরছেন। তবে তাদেরকে বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে হবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ