নাসিরনগরে জনবীমার উন্নয়ন সভা ও মরনোত্তর দাবীর চেক প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা নাসিরনগর বিকেন্দ্রীক জেলার উদ্যোগে সোমবার দুপুরে জেলা কার্যালয়ে মৃত্যুর দাবি চেক বিতরণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।

রিজিওনাল ইনচার্জ মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে ডিস্ট্রিক কো-অডিনেটর আকতার হোসেন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এরিয়া ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম। উন্নয়ন বক্তব্য রাখেন,ব্রাঞ্চ কো-অডিনেটর ওমর ফারুক ঠাকুর, নাসিরনগর ব্রাঞ্চ কর্মকতা দীনেশ সরকার, হাফেজ মোঃ তাওহীদ ভুইয়া, কাজীমুদ্দিন, হেনা চৌধুরী, চাতলপাড় ব্রাঞ্চ ম্যানেজার মোঃ বাবুল মিয়া,খোকন সূত্রধর প্রমূখ। মৃত্যুর দাবি চেক বিতরণ ও উন্নয়ন সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডে বিকেন্দ্রীক জেলায় কর্মরত ব্রাঞ্চ কর্মকর্তা, সুপারভাইজার ও কালেক্টরা অংশগ্রহন করেন।

সভায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড জনবীমা চাতলপাড় ২০০ ব্লকের গ্রাহক মরহুম মোশারফ হোসেনের মনোনীত পাড়কচুয়া গ্রামের স্ত্রী রত্মা বেগমের কাছে ১ লক্ষ ৮৫ হাজার ৯৬ টাকার মরনোত্তর দাবীর চেক হস্তান্তর করেন জনবীমা বৃহত্তর কুমিল্লার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন)হেলাল আহমেদ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ