নাসিরনগরে চাতলপাড় ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষনা

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : “সেবা নিন,কর দিন ইউনিয়ন পরিষদের উন্নয়নে অংশ নিন” এই শ্লোগানকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে মানুষের অংশগ্রহনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য উম্মুক্ত বাজেট বৃহস্পতিবার ঘোষনা করা হয়েছে। চাতলপাড় ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ১কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫শ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চাতলপাড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবদুল আহাদ । ইউপি সদস্য-সদস্যা ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে বাজেট ঘোষনা করেন। বাজেটে এলজিএসপিসহ আয় ধরা হয়েছে ১কোটি ৫৫ লাখ ৪০ হাজার ৫শ টাকা । ব্যয় ১ কোটি ৫৪ লাখ ৭ হাজার ৫শ টাকা। এবং ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট পেশ উপলক্ষে আয়োজিত উম্মুক্ত সভায় ইউপি সচিব বিশ্বজিত দাসের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসা-ই-মিরানীয়া কচুয়া দরবার শরীফ দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রিয়াজুল করিম,চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব খান,বড়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাদের, প্রধান শিক্ষক হাবিবুল্লাহ খান,মহিউদ্দিনসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান