নাসিরনগরে খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর বাজারে সরকারি খাস জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায় দীর্ঘদিন ধরে গোয়ালনগর বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ স্থাপনা দোকান নির্মাণ করে । স্থানীয়দের অভিযোগে আজ সোমবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে বাজারে অভিযান চালায়। এসময় একটি বিল্ডিংসহ ৩টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার জানান ২০ বছর ধরে কতিপয় ব্যক্তিরা অবৈধভাবে ৩টি দোকান ঘর নির্মান করেন।এদের বার বার অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলা হলেও এরা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় এদের উচ্ছেদ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নাসিরনগরে চলমান থাকবে ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান