নাসিরনগরে কৃষকদের মধ্যে ভাসমান বেডে সবজি‘র চারা বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জলবায়ু পরিবর্তনের ঝুঁিক মোকাবেলায় ভাসমান কৃষি পদ্ধতিতে কৃষকের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মধ্যে সবজির চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে সরেজমিন গবেষনা বিভাগ কুমিল্লার সহযোগিতায় উপজেলা সদরের কুলিকুন্ডা গ্রামে সুফল ভোগীদের হাতে বিভিন্ন সবজির চারা প্রদান করা হয়।

কৃষি গবেষনা ইন্সটিটিউটের কুমিল্লা সরেজমিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ হায়দার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক। বিশেষ অতিথি ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শ্যামল কুমার ভাওয়াল,উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রবীর কুমার পাল,বৈজ্ঞানিক সহকারী হুসাইন কবির,খাজা মোল্লা ও আসাদ মোল্লা।

অনুষ্ঠানে ৫০ জন সুফল ভোগীদের মধ্যে চারা গাছ বিতরণ করা হয়। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা,সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের অর্থায়নে কৃষি গবেষনা ইনষ্টিটিউটের কুমিল্লা সরেজমিন বিভাগ বাস্তবায়ন করছে। পরে অতিথিবৃন্দ কুলিকুন্ডা গ্রামে ভাসমান বেড়ে সবজি চাষ পরিদর্শন করেন।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ