নাসিরনগরে করোনা শিলাবৃষ্টি : পাকা ধানের ক্ষতি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে হঠ্যাৎ করে এক পশলা শিলা বৃষ্টি হয়েছে।যা দেখতে অনেকটা করোনা ভাইরাসের মাইক্রোস্কোপিক আকৃতির মতো। শিলার আকার গোল ও গায়ে করোনা সূচালো কাটার মত সরু দন্ডে ভরা। ঠিক যেন সজাড়–। অবাক করা এই শিলাখন্ড দেখতে পাওয়ায় বেশ চাঞ্চল্য সৃষ্ঠি হয়েছে।

এদিকে শিলা বৃষ্টিতে নাসিরনগরের বিভিন্ন এলাকার হাওর পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। যদি উপজেলা কৃষি অফিস বলছে ২২৫ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রায় ১০ মিনিট শিলা বৃষ্টি হয়। এর ফলে কাটার অপেক্ষায় থাকা পাকা বোরো ধানের উপজেলার অনেক এলাকায় পাকা বোরো ধান নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার বিভিন্ন এলাকার জমিতে পাকা সোনালী ধান থাকলেও কোন জমি কাটা শুরু হয়েছে। কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো অনেক স্বপ্নমাখা সোনার ধান। কিন্তু এই শিলা বৃষ্টিতে কৃষকের সে স্বপ্নকে শিলার আঘাতে চোখেমুখে অন্ধকার দেখছে।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,এ বছর নাসিরনগর উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৩‘শ হেক্টর জমিতে বোরো ধান চাষের। চাষ করা হয়েছে ১৭ হাজার ২৮৬ হেক্টর জমিতে।

এখন পর্যন্ত ত্রিশ শতাংশ ধান কাটা হয়েছে।এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় ভাল ফলন হয়েছে। কিন্তু পর পর দুইবার শিলা বৃষ্টিতে লাভের বদলে লোকসানের আশংকা দেখা দিয়েছে।

 

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ