নারী আইপিএলে দুর্দান্ত জাহানারার, পেলেন উইকেটও

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরের গ্রুপ পর্ব শেষ। অপেক্ষা প্লে-অফ পর্ব মাঠে গড়ানোর। এরই মধ্যে আজ শুরু হয়ে গেছে তিন দলের নারী আইপিএল। মূলতঃ টুর্নামেন্টটির নাম উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। যেখানে খেলছেন বাংলাদেশের দুই তারকা জাহানারা আলম এবং সালমা খাতুন।

উদ্বোধনী দিনেই মাঠে নেমেছেন জাহানারা আলম। ভেলোসিটির হয়ে খেলছেন জাহানারা। প্রতিপক্ষ গত আসরের চ্যাম্পিয়ন সুপারনোভাস। শারজায় টস জিতে সুপারনোভাকে ব্যাট করতে পাঠিয়েছেন জাহানারার দল ভেলোসিটির অধিনায়ক মিথালি রাজ।

টস হেরে ব্যাট করতে নেমে ভেলোসিটি বোলারদের দারুণ তোপের মুখে পড়েন সুপারনোভার ব্যাটসম্যানরা। এক প্রান্তে জাহানারা আলমকে দিয়েই বোলিং ওপেন করান মিথালি রাজ। দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ নারী দলের এই সুপার স্টার।

৪ ওভার বোলিং করে কোনো মেডেন না পেলেও রান দিয়েছেন ২৭টি। উইকেট নিয়েছেন দুটি। সুপারনোভার শ্রীলঙ্কান ওপেনার চামারি আত্তাপাত্তু জয়াঙ্গিনির উইকেট তুলে নেন জাহানারা। যিনি আবার সুপারনোভার হয়ে করেছেন সর্বোচ্চ ৪৪ রান। ৩৯ বল খেলেছেন তিনি। ২টি বাউন্ডারির সঙ্গে ছক্কাও মেরেছেন ২টি। জাহানারার বলে কৃষ্ণমুর্তির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

নিজের শেষ ওভারে আরও একটি উইকেট তুলে নেন জাহানারা। তার দ্বিতীয় শিকারে পরিণত হন সুপারনোভার অধিনায়ক হারমানপ্রিত কাউর। ২৭ বলে ৩১ রান করে বিধ্বংসী হয়ে উঠছিলেন হারমানপ্রিত। কিন্তু জাহানারাকে মোকাবেলা করতে গিয়ে শিখা পান্ডের হাতে ক্যাচ দেন তিনি।

শেষ পর্যন্ত সুপারনোভা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৬ রান। দুই সর্বাধিক রান করা ব্যাটসম্যানেরই উইকেট নিয়েছেন জাহানারা। সর্বোচ্চ ৪৪ রান করেন চামারি আত্তাপাত্তু। ৩১ রান করেন হারমানপ্রিত কাউর। ১৮ রান করেন শশিকলা সিরিবর্ধনে। ১১ রান করেন প্রিয়া পুনিয়া।

জাহানারা ছাড়াও ভেলোসিটির হয়ে ২ উইকেট নেন নিউজিল্যান্ডের বোলার লেইগ কাসপেরেক। ৪ ওভারে ২৩ রান দেন তিনি। এছাড়া ১ উইকেট নেন একতা বিষন্ত।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ