নারায়ণগঞ্জে নিখোঁজের ৯ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় একটি কোম্পানির রান্না ঘর থেকে নিখোঁজের ৯ দিন পর জিসান (৭) নামের এক শিশুর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মরিচটেক এলাকায় ইলিয়াস শেখের ছেলে জিসান গত ১ ডিসেম্বর দুপুরে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন সোনারগাঁ থানায় নিহতের বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনার পরও নিখোঁজ জিসানকে উদ্ধার করতে পারেনি।

পরে বৃহস্পতিবার সকালে বিআর স্পিনিং মিলের রান্না ঘর থেকে অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার -খ -অঞ্চল মো. খোরশেদ আলম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ।

পুলিশ আরও জানায়, বিআর স্পিনিং মিলের বাবুর্চি খালেদা রান্না ঘরে দুর্গন্ধ পেয়ে মিল কর্তৃপক্ষকে জানায়। পরে কারখানা কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে জানালে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। ঘটনাটি জানানোর পর বাবুর্চি খালেদা মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়।

নিহত জিসানের বাবা ইলিয়াস শেখ জানান, বাড়ির পাশ্ববর্তী একটি শিল্প প্রতিষ্ঠান বিআর স্পিনিংয়ে তিনি মালি হিসেবে কাজ করেন। তার কোনও শত্রু নেই। কিভাবে কি হল তিনি জানেন না। তবে তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টন্তমূলক শাস্তি চান তিনি।

সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্যে পুলিশের অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ