নাম বদলে গেল দিল্লি ডেয়ারডেভিলসের

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গুরুত্বপূর্ণ দল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএল-এর সূচনা লগ্ন থেকেই দিল্লি ডেয়ারডেভিলসকে নিয়ে প্রবল উন্মাদনা।

গৌতম গম্ভীর কলকাতা নাইটরাইডার্স ছেড়ে চলে গিয়েছিলেন দিল্লিতে। তিনি আবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরও নিয়ে ফেলেন মঙ্গলবার। সেদিনই বদলে গেল  দিল্লি ডেয়ারডেভিলস-এর নাম। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

দিল্লি ডেয়ারডেভিলস নাম বদলে হয়ে গেল দিল্লি ক্যাপিটালস। আগামী আইপিএলে নতুন নামে আত্মপ্রকাশ ঘটবে ফ্রাঞ্চাইজিটির। মঙ্গলবার একটি অনুষ্ঠানে লোগোও উন্মোচন করা হয় দিল্লি ক্যাপিটালসের।

প্রথম দুটো সংস্করণে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল দিল্লি ডেয়ারডেভিলস। তারপর থেকে দিল্লির পারফরম্যান্স পড়তির দিকেই। ২০১২ সালে দিল্লি প্লে অফে পৌঁছেছিল। ২০১৮ সালের আইপিএলে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে ছিল দিল্লি। নাম বদলে এবার কি সফল হবে দিল্লি?

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত