‘নানি’ হয়েছেন অভিনেত্রী চম্পা

news-image

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী চম্পা ‘নানি’ হয়েছেন। সম্প্রতি মেয়ে এষার যমজ ছেলে হয়েছে। তিনি মেয়ে এবং দুই নাতিকে নিয়ে এত দিন সিঙ্গাপুরে ছিলেন। তাদের নিয়ে কয়েকদিন আগে দিশে ফিরেছেন। চম্পার দুই নাতির নাম আরজান ও আরিশ।
এ বিষয়ে চম্পা বলেন, ‘গত ২৫ অক্টোবর সিঙ্গাপুরের থমসন মেডিকেল সেন্টারে আমার মেয়ে দুই সন্তানের মা হয়েছে। আমার তো একটাই মেয়ে, এবার একসঙ্গে দুই নাতি পেয়ে গেছি। সবাই দারুণ খুশি। অন্য রকম আনন্দ এখন আমাদের পরিবারে। আমি প্রায় চারমাস সিঙ্গাপুরে ছিলাম।’
চম্পা আরও জানান, ‘তিনি মেয়ে আর নাতিদের নিয়ে ব্যস্ত থাকার কারণে আপাতত অভিনয় থেকে একটু দূরে আছেন।শিগগীরই আবার অভিনয় শুরু করবেন।’
প্রয়াত শিবলী সাদিক পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘তিনকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তজার্তিক খ্যাতিসম্পন্ন নায়িকা চম্পার অভিষেক। এরপর ১২ বছরের ক্যারিয়ারে প্রায় ১০০’র বেশি সিনেমাতে তিনি অভিনয় করেছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত