নবীনগর তিতাস নদী থেকে মাঝির লাশ উদ্ধার

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজের দুইদিন পর আব্দুল হামিদ (২৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সীতারামপুর এলাকায় তিতাস নদী থেকে দমকল বাহিনীর ডুবুরি সদস্যরা তাকে উদ্ধার করে। সে উপজেলার চিত্রি গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, আব্দুল হামিদ রোববার সন্ধ্যায় নৌকা চালানোর সময় তিতাস নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ নদীতে জাল ফেলে তল্লাশী করেও হামিদকে খোঁজে পায়নি। পরে চাঁদপুর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ