নবীনগরে স্পিডবোট দুর্ঘটনায় আহত ১০

news-image

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে যাত্রীবাহী স্পিডবোটের সঙ্গে ড্রেজারের পাইপের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস নদীর নবীনগরের মনুবাবুর ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুমনা আক্তার (২৫), সোহেল (৪০), আরিফ (২৯), লিজা (৩০), আয়েশা সিদ্দিক (৫), আরাফাত (৯) ও জোহেরা বেগমকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত স্পিডবোটের মালিক মো. বিল্লাল মিয়া জানান, ১০ জন যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে নবীনগরে আসছিল তার বোটটি। পথিমধ্যে নবীনগর এলাকার তিতাস নদীতে মনুবাবুর ঘাট সংলগ্ন এলাকায় একটি লঞ্চকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্পিডবোটটি ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা খায়। এতে ১০ যাত্রী আহত হয়। তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান