নবীনগরে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

news-image

আইকে ইব্রাহীম : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা সুন্নাত ওয়াল জামায়াত এর আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আজ (১০/১১) রোববার সকালে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় গেইট থেকে সদরের প্রধান সড়কগুলোতে আবহাওয়ার বৈরী পরিবেশে শত শত নবী আশেকানদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করার পর বিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন এর সঞ্চালনায় আলোচনাসভায় বিভিন্ন আলেমে দ্বীন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভার পর বিশ্বের সকল মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান