নবীনগরে প্রেমের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শরীরে এসিড নিক্ষেপ, আটক ১

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং চৌধুরী পাড়ায় গতকাল রবিবার রাত অনুমানিক দশটার দিকে এঘটনাটি ঘটে ।এসিড নিক্ষেপ কারী সালাউদ্দিন (১৮) রাতে আটক করে নবীনগর থানা পুলিশ।
জানা যায়,উপজেলার নাছিরাবাদ গ্রামের স্বামী জাকির হোসেনের স্ত্রী স্বপ্না আক্তার ৪ ছেলে ১ মেয়ে নিয়ে গত মাস খানেক পূর্বে ভোলাচং চৌধুরী পাড়ায় ওই যুবকের মরহুম পিতা সফর আলীর বাড়িতে বাসা ভাড়া নিয়ে মানুষের বাড়িতে কাজ করে সংসার চালায় ।এরপর থেকে ওই ছেলে স্বপ্না অাক্তারের একমাত্র মেয়েকে প্রায়ই উত্যক্ত করে আসছে।প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রবিবার রাতে ওই মেয়ে বাড়ির টিউবওয়েল থেকে পানি আনার সময় ওই যুবক তার মূখমন্ডলে ব্যাটারীর এসিড ছুঁড়ে ঝলছে দেয়।
মেয়ের মা স্বপ্না আক্তার বলেন,তাদের বাড়িতে আসার পর থেক্কা সালাউদ্দিন আমার মেয়েরে প্রেমের ও বিয়ের কথা কয়।আমার মেয়ে রাজি না অয়ায় তারে এসিড মাইরা মুখ জালাই দিছে,আমি এর বিচার চাই। ইন্সপেক্টর(তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন,আমরা খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপতালে ভর্তি করিয়েছি এবং মামলা করে এসিড নিক্ষেপ কারী সালাউদ্দিনকে আটক করি ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান