নবীনগরে নকলের দায়ে ৭ শিক্ষকসহ ৪ শিক্ষার্থী বহিষ্কার

news-image

সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (১১-০২-২০২০ ) এসএসসি পরীক্ষা চলাকালিন নকল সরবরাহের অভিযোগে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার ও কেন্দ্র সহকারী সচিব আল-আমিন খান সহ ৭ শিক্ষককে অব্যহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) ইকবাল হাসান।

জানা গেছে, উপজেলার ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালিন সময় দুইটি কক্ষে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) ইকবাল হাসান চার শিক্ষার্থীর কাছ থেকে নকল উদ্ধার করে। এসময় চার শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রের সহকারি সচিব আল-আমিন খানসহ ২ কক্ষে দায়িত্বরত ৬ শিক্ষককে অব্যহতি দেন।

কেন্দ্র সচিব শাহজাহান কবির বলেন, গণিত পরীক্ষায় ৪ শিক্ষার্থীকে নকল করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। শিক্ষকদের অব্যহতির ব্যাপারে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) ইকবাল হাসান বলেন, গণিত পরীক্ষায় নকল করায় ৪ শিক্ষার্থীকে বহিষ্কার ও কেন্দ্র সহকারী সচিবসহ ৭ জনকে অব্যহতি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ