নবীনগরে ওসিকে ঘুষ দিতে এসে দুই জন আটক 

news-image

নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ওসিকে একলক্ষ টাকা ঘুষ দিতে এসে দুইজন আটক হয়েছে। আজ শুক্রবার বিকালে থানায় এই ঘটনা ঘটে ।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়,  সকালে উপজেলার শিবপুর পুলিশ ফাড়িঁর এস আই মিজানুর রহমান শিবপুর বাজার সি এন জি ষ্ট্রেশনে বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাজাঁ সহ দুই মহিলাকে গ্রেপ্তার করে। গ্রেফতার কৃতরা হচ্ছে নরসিংদী বেলাবো থানার বারৈচা গ্রামের শাজাহান মিয়ার স্ত্রী রাবিয়া বেগম( ৪২) ও একই থানার নারায়নপুর গ্রামের মৃত জলিল মিয়ার স্ত্রী আছিয়া বেগম( ৪৮)।  এই দুই মহিলা মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় শরীরে ১০ কেজি গাজাঁ কসবা থেকে নিয়ে নরসিংদী যাওয়ার পথে গ্রেপ্তার হয়। তাদের ছাড়াতে এসে বেলাবো থানার নারায়নপুর অনন্যা ও যাতায়াত বাস সার্ভিসের কাউন্টার মাস্টার আঃ খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও আসামী আছিয়ার ভগ্নিপতি মৃত মালু মিয়ার ছেলে হান্নান মিয়া(৬০)কে ১লক্ষ টাকা সহ আটক করে।
নবীনগর থানার (ওসি) মো: আসলাম সিকদার বলেন, মাদকের আসামীদের ছাড়াতে আমাকে পাঁচশত টাকা ২ টি বান্ডেলে ১ লক্ষ টাকা ঘুষ দিলে চাইলে তাদের  টাকাসহ তাদের আটক করি। তাদের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে থানায় মামলা প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান