নতুন হেয়ার স্টাইলে মেসি!

messi hairলিওনেল মেসির মধ্যে বিনয়টা সবচেয়ে বেশি। উগ্র ভাবটা নেই বললেই চলে। খেলার মাঠে শতভাগ দিতে গিয়ে নিজের চুলের প্রতি হয়তো খেয়াল রাখার ফুসরত পান না। কিন্তু বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যে মেসি যোগ দিয়েছেন তিনি যে এক নতুন মেসি। তার ফুটবল ক্যারিয়ারে সম্ভবত এই প্রথম নতুন হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন মেসি। মাথার পেছনের দিকটা মসৃন করে ছাটাই করেছেন। সামনের চুলগুলো পেছনের চেয়ে বেশ বড় রেখেছেন। এমন স্টাইলে মেসিকে এর আগে কেউ দেখেছেন বলে মনে করতে পারবেন কিনা সেটা নিয়ে বিস্তর সন্দেহ রয়েছে। স্ত্রী-সন্তানকে নিয়ে ইতালিতে অবকাশযাপন শেষে ফুরফুরে মেজাজে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি এবার বার্সেলোনার হয়েও নিজের সেরাটা দিতে প্রস্তুত।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান