নতুন ভাড়া নির্ধারণের পর সড়কে নেমেছে বাস

news-image

নিজস্ব প্রতিবেদক : ডিজেলচালিত দূরপাল্লার বাস ও নগর পরিবহনের ভাড়া নতুন করে বাড়িয়ে নির্ধারণের পর দেশের বিভিন্ন অংশে বাস চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে রোববার রাজধানীর বিআরটিএ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বাসের ভাড়া পুনর্নির্ধারণের পর সন্ধ্যা ৭টার দিকে সড়ক মহাসড়কে বাস চলাচল শুরু হয়।

ওই বৈঠকের পর বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ সারা দেশে পরিবহন মালিক-শ্রমিকদের ধর্মঘট তুলে নিয়ে বাস চালানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার আহ্বান থাকবে এখন থেকে বাস ধর্মঘট প্রত্যাহার করা হোক। আমি বাসের মালিকদের অনুরোধ করব, ধর্মঘট প্রত্যাহার করে যেন দেশে স্বাভাবিক অবস্থা হয়। সব জেলা থেকে যেন বাস চলাচল স্বাভাবিক হয়।’

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বা‌সের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৪২ পয়সা থেকে বেড়ে এক টাকা ৮০ পয়সা হয়েছে। মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে দুই টাকা ১৫ পয়সা।

এর আগে, রোববার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীতে বিআরটিএ ভবনে পরিবহন মালিক ও বিআরটিএ কর্মকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। পরিবহন মালিক সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে উপস্থিত ছিলেন।

গত বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর ঘোষণা দেয় জ্বালানি মন্ত্রণালয়। লিটারে দাম বাড়ে ১৫ টাকা। রাতেই তা কার্যকর হয়। এর ফলে ডিজেল ও কেরোসিন তেলের নতুন দর হয় প্রতি লিটার ৮০ টাকা, যা আগে ছিল ৬৫ টাকা। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর পর বাসভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে রাজধানীসহ সারা দেশে বাস চলাচল বন্ধ হয়েছে যায়। পণ্যবাহী যান বন্ধ রাখার ঘোষণা দেন মালিক ও শ্রমিকরা।

গত চার দিনের অঘোষিত এই পরিবহন ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়ে দেশ। ঘর থেকে যারা বের হয়েছেন, তারা সীমাহীন ভোগান্তিতে পড়েন। পথে পথে ছিল দুর্ভোগ। শিশু ও বয়স্কদের পড়তে হয় সবচেয়ে খারাপ অবস্থায়। ভর্তি ও চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীরা পড়েন আরও বিপাকে। কয়েক গুণ ভাড়া দিয়ে বিকল্প উপায়ে তারা কেন্দ্রে পৌঁছেন।

যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। রাজধানীর বিভিন্ন সড়কে বাস না পেয়ে অফিসগামীদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, লেগুনা চলাচল করলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অনেক কমল। এ সুযোগে এসব যানবাহনে নেওয়া হয় বেশি ভাড়া। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছেন যাত্রীরা।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন