ধোনির শিশুকন্যাকে ধর্ষণের হুমকি

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস। এরপরই ভারতের জাতীয় দল থেকে সদ্য অবসর নেওয়া মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং নিয়ে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।

তবে শুধু ধোনির সমালোচনা করেই ক্ষান্ত হননি তারা। টেনে এনেছে ধোনির পাঁচ বছরের ছোট্ট মেয়েকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জিভাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে ধোনির স্ত্রীকে গালাগালি করা হচ্ছে। খবর জিনিউজের।

তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চলতি মৌসুমে একেবারেই ধারাবাহিক নয়। ছয়টি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয় পেয়েছে। হেরেছে চারটি ম্যাচ। শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১০ রানে হেরেছে তারা। আর তারপরই ধোনি এবং কেদার যাদবের মন্থর ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তোপের মুখে পড়ছেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

তবে ধোনিকে ছেড়ে এবার তার পাঁচ বছরের ছোট্ট মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দিয়েছেন এক ব্যক্তি। এমনকি তার স্ত্রী সাক্ষী সিং কেও গালাগালি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন