দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার আশাবাদ রুহানি-এরদোগানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেব এরদোগান। ইরান ও তুরস্কের সর্বোচ্চ কৌশলগত সম্পর্ক পরিষদের ষষ্ঠ বৈঠকে তারা এ গুরুত্ব আরোপ করেন।

মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ বৈঠকে প্রেসিডেন্ট রুহানি বলেন, জ্বালানী ও পরিবহন খাতের পাশাপাশি পর্যটন এবং তেল ও গ্যাস খাতে পুঁজি বিনিয়োগের বিষয়ে এরইমধ্যে দু’দেশের মধ্যে যেসব চুক্তি সই হয়েছে সেগুলো অবিলম্বে বাস্তবায়ন করা দরকার।

বিভিন্ন আঞ্চলিক বিষয়ে ইরান ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে জানিয়ে রুহানি বলেন, রাশিয়াকে সঙ্গে নিয়ে আস্তানা শান্তি প্রক্রিয়ার মাধ্যমে তেহরান ও আঙ্কারা সিরিয়ায় সন্ত্রাসবাদের অবসান ঘটাতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।
অনলাইন বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও দু’দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়ে বলেন, তুরস্ক ইরানের জ্বালানী, পরিবহন ও পর্যটন খাতে পুঁজি বিনিয়োগের জন্য সব সময় প্রস্তুত রয়েছে।

মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নিয়েছে তার তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, এসব দেশ মুসলিম বিশ্বের সঙ্গে সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছে যা মুসলিম জাতিগুলোর স্বার্থ পরিপন্থি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ