দেশে দ্বিতীয় দিনের মতো করোনায় নতুন শনাক্ত হয়নি

news-image

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারো দেহে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগের উপস্থিতি পাওয়া যায়নি। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো দেশে নতুন কারো দেহে কভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে নতুন করে কারও শরীরে কভিড-১৯ এর সংক্রমণ পাওয়া যায়নি।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত ৪৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫ জনের। সেরে উঠেছেন ১৫ জন। আর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৮ জন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ হাজার ১৫২ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৫ হাজার ১৬৪ জনে। এদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার ২২৫ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ