দ্বিগুণ সবজির দাম, নাভিশ্বাস ক্রেতাদের

news-image

হিলি প্রতিনিধি : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে সরকার ঘোষিত ৮ দিনের লকডাউন চলছে। আর এই লকডাউনে হিলিতে দ্বিগুণের চেয়েও বেশি সকল প্রকার সবজির দাম বেড়েছে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের ও খেটে খাওয়া মানুষগুলো। এদিকে চাহিদা তুলনায় আমদানি কম হওয়ায় দাম বেড়েছে বলে জানান হিলি বাজারের সবজি ব্যবসায়ীরা।

শুক্রবার সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, লকডাউনের আগের দিনে প্রতিটি সবজির দাম যা ছিলো, তা লকডাউনের দুই দিন পেরিয়ে যেতেই সরবরাহ কম অজুহাতে দ্বিগুণ বেড়েছে সব ধরনের সবজির দাম।

দুই দিনের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের বেগুন এখন বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। ৮ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকা ও ৪০ টাকার পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে,ঢেঁড়স ছিলো ২৫ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকা। এছাড়াও ১০ টাকা পিচের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা।সবধরনের সবজির দাম দ্বিগুণ বেড়েছে।

সবজি কিনতে আসা ভ্যান চালক আসাদুল বলেন, লকডাউনের কারণে তেমন কামায় রোজগার নেই। এদিকে আজকে বাজার করতে এসে দেখি সব সবজির দাম বেড়েছে। আমরা গরীব মানুষ দিন খাটি, দিন খায় এভাবে সবজির দাম বাড়লে আমরা পরিবার পরিজন নিয়ে কীভাবে বাঁচবো।

আমেনা নামে সবজি ক্রেতার সাথে কথা হয় তিনি বলেন, বাজারে সব জিনিসের দাম বেশি। হঠাৎ এতো দাম বাড়লে, আমরা সাধারণ মানুষ কীভাবে চলবো? উপজেলা প্রশাসনের কাছে বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছি।

হিলি বাজারে খুচরা ব্যবসায়ী সোহেল রানা বলেন, লকডাউনে সব সবজির দাম বেড়ে গেছে। দাম বেশি হওয়ায় ক্রেতাদের সাথে কথা বেশি বলতে হচ্ছে।

পাইকারি সবজি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, লকডাউনের কারণে বাজারে সবজির সরবরাহ কম হচ্ছে। আর চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। আমরা বাহিরের বাজার থেকে বেশি দামে কিনছি, বাজারেও বেশি দামে বিক্রি করছি। এছাড়াও গাড়ি ভাড়া বেশি পড়ছে সবকিছু মিলিয়ে আমাদের বিক্রি করতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী