দেড় দিনেই টেস্ট জিতল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : এমন টেস্টও কেউ এর আগে কখনও দেখেছে? দুটি শীর্ষ টেস্ট খেলুড়ে দেশের মধ্যে মাত্র দেড় দিনেই শেষ পুরো চারটি ইনিংস এবং ম্যাচ শেষে ১০ উইকেটের বিশাল জয় ভারতের।

জয়ের জন্য মাত্র ৪৯ রানের লক্ষ্য ছিল ভারতের। রোহিত শর্মা আর শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৬.৩৯ ইকনোমি রেটে জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলিরা।

বৃহস্পতিবার দিনের খেলা হয়েছে কেবল ৫৮ ওভার। অর্থ্যাৎ, হিসেবে আরও ৩২ ওভারের খেলা বাকি থাকতেই জয় তুলে নেয় বিরাট কোহলি অ্যান্ড কোং।

মহা সমারোহে উদ্বোধন করা হয়েছিল মোতেরার সবচেয়ে বড় স্টেডিয়ামটির। নামও পরিবর্তন করা হয়েছিল। সরদার প্যাটেলের নাম বাদ দিয়ে স্টেডিয়ামের নামকরণ করা হয় বর্তমান প্রধানমন্ত্রী মোদির নামে।

দিবা-রাত্রির টেস্ট বলে ভারতীয়দের একটু শঙ্কা ছিল। কিছুদিন আগে অ্যাডিলেডে যেভাবে ৩৬ রানে অলআউট হয়েছিল তারা, সে কারণে। কিন্তু উইকেটকে যে এতটা স্পিন বান্ধব করা হবে, তা কে ভেবেছিল! যার কারণে মাত্র দেড় দিনেই শেষ হয়ে গেলো মোতেরা টেস্ট।

চার ইনিংস মিলিয়ে খেলা হলো কেবল ১৪০.২ ওভার। আর আজ একদিনেই পড়লো ৭ উইকেট। ভারতের প্রথম ইনিংসের ৭টি এবং ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ১০টি। যদিও ভারতের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পড়েনি।

জয়ের জন্য ব্যাট করতে নেমে ২৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। শুভমান গিল অপরাজিত থাকেন ২১ বলে ১৫ রানে। ৯ রান হয়েছে অতিরিক্ত।

এর আগে প্রথমদিন টস জিতে ব্যাট করতে নেমে ১১২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাব দিতে নমে আজ ১৪৫ রানে অলআউট হয়ে যায় ভারত। লিড পায় ৩৩ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ডও।

অক্ষর প্যাটেল দুই ইনিংস মিলিয়ে ১১টি (৬+৫) উইকেট নেন। অশ্বিন নেন ৭ উইকেট। ২টি নেন দুই পেসার। ম্যাচ সেরার পুরস্কার ওঠে অক্ষর প্যাটেলের হাতে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী