দৌলতদিয়া-পাটুরিয়ায় পারের অপেক্ষায় শত শত ট্রাক

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পদ্মার তীব্র স্রোত, নাব্য সংকট ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় যানবাহনের বাড়তি চাপ পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের রাজবাড়ীর দৌলতদিয়ায়। এতে দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা ও ঘাট থেকে ১৩ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে কয়েকশ পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকা পড়েছে। তবে ভোগান্তি ছাড়াই ফেরিতে উঠছে যাত্রীবাহী বাসসহ অন্যান্য ছোট গাড়ি।

শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ও গোয়ালন্দ মোড় প্রান্তের সড়কে এমন চিত্র দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে নদী পারের অপেক্ষায় সড়কে দিনের পর দিন আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছে চালক ও হেলপাররা। গোসল, খাওয়া-দাওয়া, বাথরুম সমস্যাসহ তারা নানান সমস্যা পোহাচ্ছে। আবার সময়মতো মালামাল পরিবহন না করতে পেরে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

ট্রাক চালকরা জানান, তাদের ভোগান্তির শেষ নেই। ঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে তাদের আটকে রাখা হয়েছে। এখানে থাকা, খাওয়া, গোসল, বাথরুমসহ কোনো সুযোগ সুবিধা নেই। রাস্তায় দিনের পর দিন আটকে থাকতে হচ্ছে। অনেক দূরে গিয়ে গোসল, খাওয়া-দাওয়া, বাথরুম করে আসতে হয়। এছাড়া সময়মতো মালামাল পরিবহন করতে না পেরে লোকসান গুনতে হচ্ছে এবং খচর হচ্ছে অতিরিক্ত টাকা। ফেরিতে যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ির পাশাপাশি কয়েকটি করে ট্রাক পারাপারের সুযোগ দিলে কিছুটা হলেও তাদের ভোগান্তি কমতো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির সংখ্যা বাড়ানো হয়েছে। যানবাহনের বাড়তি চাপ থাকলেও পরিবহন ও ছোট গাড়ির সিরিয়াল নেই। ঘাট প্রান্তে দেড় শতাধিক ও গোয়ালন্দ মোড়ে কিছু ট্রাক সিরিয়ালে আছে। বর্তমানে এ রুটে ১৮টি ফেরি চলাচল করছে। তবে তীব্র স্রোত ও পাটুরিয়া প্রান্তের নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ