দেশে ২৪ ঘণ্টায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৩৭৩৭

news-image

নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন ও বাড়িতে একজন মারা গেছেন।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২২৪টি ল্যাবরেটরিতে ২৭ হাজার ৬৪টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৭৩৭ জন রোগী শনাক্ত হয়।

এর আগের তিন দিন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত ছিল যথাক্রমে তিন হাজার ৫৬৭ জন, তিন হাজার ৫৫৪ জন ও তিন হাজার ৫৮৭ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ৩১ হাজার ৯৫১ জনে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার (২৬ মার্চ) পর্যন্ত মোট করোনায় মৃত্যুবরণকারী আট হাজার ৮৩০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৭১ জন (৭৫ দশমিক ৫৫ শতাংশ) ও নারী দুই হাজার ১৫৯ জন (২৪ দশমিক ৪৫ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন এবং ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।

একইসময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ছয় জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী