দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে, বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার রাতে রাজধানীর একটি নামি হোটেলের বল রুমে অনন্ত জলিল অভিনীত দুটি চলচ্চিত্র ‘দিন দ্য ডে’ এবং ‘নেত্রী দ্য লিডার’-এর বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীসহ প্রীতি সম্মিলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার তিন ক্যাটাগরিতে সিনেমা হলগুলোতে প্রণোদনা দিচ্ছে। হল প্রতি সর্বোচ্চ পাঁচ কোটি টাকা, দুটি হলে ১০ কোটি টাকা করে দেওয়া হচ্ছে।

এ ছাড়া সিনেমা তৈরিতেও অনুদানের সংখ্যা এবং টাকার পরিমাণও বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তবে সরকারি অনুদানে সিনেমা বানালে কমপক্ষে ১০ হলে প্রচার করতে হবে।”

এ সময় সিনেমা তৈরিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান ড. হাছান মাহমুদ।

সিনেমা জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, “জাতি গঠনের ক্ষেত্রে চলচ্চিত্র অনেকটাই অবদান রাখে। আগামী দিনে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে একটি স্থান তৈরি করে নিতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করেন।”

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র বাঁচিয়ে রাখার জন্য ইতিমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ হিসেবে অর্থ বরাদ্দ করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক কাজী হায়াৎ, গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ নওশাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী