দেশে ছয় শর্তে স্বাক্ষর করে নিতে হবে করোনার ভ্যাকসিন

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিতে হলে ছয়টি শর্তে সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে হবে গ্রহীতাকে। আজ সোমবার ভ্যাকসিন প্রয়োগ পরিকল্পনা সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে ভ্যাকসিন বিতরণ কমিটির সদস্য ডা. শামসুল হক এ তথ্য জানান।

ডা. শামসুল হক বলেন, করোনার ভ্যাকসিন নেওয়ার আগে একটি সম্মতিপত্রে স্বাক্ষর করতে হবে। কারণ, যাকে আমরা ভ্যাকসিন দিচ্ছি, তার একটা অনুমতির প্রয়োজন আছে। আমরা একটি সম্মতিপত্র তৈরি করেছি। সেখানে রেজিস্ট্রেশন নম্বর, তারিখ, পরিচয়পত্র ও নাম থাকবে।

তিনি জানান, সম্মতিপত্রে লেখা থাকবে, ‘করোনার টিকা সম্পর্কে আমাকে অনলাইনে এবং সামনাসামনি ব্যাখ্যা করা হয়েছে। এই ভ্যাকসিন গ্রহণের সময়, অথবা পরে যেকোনো অসুস্থতা, আঘাত বা ক্ষতি হলে, তার দায়ভার স্বাস্থ্যসেবা প্রদানকারী বা সরকারের নয়। আমি সম্মতি দিচ্ছি যে, ভ্যাকসিন গ্রহণ ও এর প্রভাব সম্পর্কিত তথ্যের প্রয়োজন হলে আমি তা প্রদান করব। জানা মতে, আমার ওষুধজনিত কোনো অ্যালার্জি নেই।’

ভ্যাকসিন গ্রহীতাকে আরও সম্মতি দিতে হবে যে, ‘ভ্যাকসিনদান পরবর্তী প্রতিবেদন, অথবা গবেষণাপত্র তৈরির বিষয়ে অনুমতি দিলাম। আমি স্বেচ্ছায়, সজ্ঞানে এই ভ্যাকসিনের উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অবগত হয়ে ভ্যাকসিন গ্রহণে সম্মত আছি।’

ডা. শামসুল হক বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এ বিষয়টি যদি তিনি না জানান, তাহলে কোনো দুর্ঘটনা ঘটে গেলে, তখন আমরাও বুঝতে পারব না।

এদিকে দেশে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারি মধ্যে করোনাভাইরাসের টিকা আসবে। এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এ জন্য নিবন্ধন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনার ভ্যাকসিন বিষয়ে এক ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর এ বি এম খুরশিদ আলম এ তথ্য জানান।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ