দেশে আরও একজনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ৬

news-image

নিউজ ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ছয়জন আক্রান্ত হয়েছেন।

সোমবার অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

নতুন আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন স্বাস্থ্যকর্মী বলে তিনি জানিয়েছেন।

এ নিয়ে দেশে মোট তিনজনের মৃত্যু আর ৩৩ জন আক্রান্ত হলেন।

বাংলাদেশে ৮ মার্চ প্রথম তিনজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। আর ১৮ মার্চ একজনের মৃত্যুর খবর জানানো হয়।

দুদিন পর ২১ মার্চ আরও এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

১৯০টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া কোভিড-১৯ রোগকে ইতিমধ্যে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। এতে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ