দেশের প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হবে

news-image

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এবং কেউ ভাস্কর্য ভাঙ্গার উদ্দেশে হাত দিলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

শুক্রবার বিকালে নওগাঁর মহাদেবপুরে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, কেন পুলিশ বা সিসি ক্যামেরা দিয়ে ভাস্কর্য পাহারা দিতে হবে। এজন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা আছে তারাই ভাস্কর্য পাহারা দেবেন। দেশে উগ্রবাদী গোষ্ঠী আবারও মাথা চাড়া দেয়ার চেষ্টা করছে।

মন্ত্রী আরও বলেন, যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদের সম্মানের জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রসায় বাধ্যতামূলকভাবে শহীদ মিনার তৈরি করা হবে। আমারা যদি সকলে একত্রিত থাকি কারও ক্ষমতা নেই এসব শহীদ মিনার ও ভাস্কর্য ভাঙ্গার।

ছাত্রলীগের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের গড়ে উঠতে হবে। ছাত্রলীগে কোন মাদকাসক্ত, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজের স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

সম্মেলনে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে এসময় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার ও ছলিম উদ্দিন তরফদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব ভোদন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আপেল মাহমুদ, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ