দেশবাসীকে ৫,০০০ কিট উপহার দিতে চান জাফরুল্লাহ

news-image

নিউজ ডেস্ক : অ্যান্টিবডি কিটের অনুমোদন পেলে ১৫ দিনের মধ্যেই ৫ হাজার কিট দেশবাসীর জন্য উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শনিবার (০৪ জুলাই) জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টুসহ গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের তিনি এ কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সন্ধ্যায় এ কথা জানানো হয়।

আগামীকাল রোববার (০৫ জুলাই) ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের আপডেটেড তথ্য উপাত্ত জানতে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তাদের ডেকেছেন।

অ্যান্টিবডি টেস্ট কিট বিষয়ে আলোচনার সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আগামীকাল (রোববার) ডিজিডিএ যদি আমাদের কিটের অনুমতি দেয় তবে আমরা দেশের জনগণের জন্য ১৫ দিনের মধ্যে ৫০০০ অ্যান্টিবডি কিট তৈরি করবো।

তিনি আরও বলেন, গণস্বাস্থ্যের গবেষকরা এরই মধ্যে ডিজিডিএর নির্দেশিকা অনুযায়ী অ্যান্টিবডি কিট আপডেট করেছে। আমি আশা করি ডিজিডিএ এখন আমাদের কিটে পুরোপুরি সন্তুষ্ট হবে এবং অনুমতি প্রদান করবে।

গণস্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা যায়, গণস্বাস্থ্যের গবেষকরা অ্যান্টিবডি কিটের সংবেদনশীলতা আরও বৃদ্ধি করেছে। এখন এটি আরও দক্ষতার সঙ্গে অ্যান্টিবডি শনাক্ত করতে সক্ষম।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে গণস্বাস্থ্য নগর হাসপাতালে করোনা ভাইরাস পরবর্তী নিউমোনিয়া সংক্রমণের শিকার হয়ে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফিজ এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ