দুর্বৃত্তরা উপড়ে নিলো ইউপি সদস্যের চোখ

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়ির কাছে শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রানা বারইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার ও যুবলীগ নেতা। খবর পেয়ে রানার স্বজনরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রানার স্ত্রী মুকুল বেগম বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে।

কিন্তু কী কারণে তার স্বামীর ওপর হামলা হয়েছে তা জানাতে পারেননি মুকুল বেগম।

জানতে চাইলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ঘটনার কিছুক্ষণ পর থেকেই রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ