দুর্গাপূজায় উপলক্ষে আখাউড়া ইমিগ্রেশনে যাএী চাপ বেড়েছে কয়েকগুণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীর চাপ বেড়েছে। ইমিগ্রেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিকের চেয়ে এখন যাত্রীর চাপ বেড়েছে তিনগুণেরও বেশি।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসা ও ভ্রমণের জন্য গড়ে সাধারণতসাত থেকে আট’শত যাত্রী দু’দেশের মধ্যে পারাপার করা হয়। তবে বর্তমানে যাত্রী পারাপারের পরিমাণ তিনগুণ গিয়ে দাঁড়িয়েছে।

ভারতে পূজা দেখতে যাওয়া হবিগঞ্জের মালয় সরকার ও নরসিংদীর সুকান্ত বাবুসহ একাধিক যাত্রী জানান, ‘পূজা দেখতে ভারতে যাচ্ছি। আখাউড়া হয়ে ভারত ভ্রমণে যোগাযোগ ব্যবস্থা খুব সহজ। শুনেছি ভারতের ত্রিপুরা রাজ্যে প্রতিমা ও পূজা খুব সুন্দর হয়। সে কারণেই আখাউড়া-আগরতলা ইমিগ্রেশন সীমান্ত পথে ভারতে যাচ্ছি। পূজা শেষে এপথেই আবার দেশে ফিরে আসবো।’
এভাবে তাদের মত শতশত পাসপোর্টধারি যাত্রী পূজা দেখতে এপথে ভারতে যাচ্ছেন। আবার অনেকে উৎসব উপলক্ষে আত্মীয়দের সঙ্গে দেখা করতেও এপার-ওপার হচ্ছেন।
আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ (এসআই )আব্দুল হামিদ জানান, শনিবার সকাল থেকে হিন্দু ধর্মাবলাম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ থেকে পূজা দেখতে এবং তাদের স্বজনদের সঙ্গে মলিত হতে ভারতে যাচ্ছেন। আবার ভারত থেকেও অনেক হিন্দু ধর্মাবলম্বি দর্শনার্থীরা বাংলাদেশে পূজা দেখতে আসছেন। এ কারণে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সাধারণ সময়ের চেয়ে যাত্রী পারাপার তিনগুণ বেড়ে গিয়েছে। এ অবস্থা দুর্গাপূজার শেষদিন পর্যন্ত থাকবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান