দুর্গম পাহাড় থেকে বিচ্ছিন্ন দ্বীপ, ডিসেম্বরের সারা দেশে বিদ্যুৎ: নসরুল

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দুর্গম পাহাড় থেকে শুরু করে বিচ্ছিন্ন দ্বীপ এলাকায় সাবমেরিন ক্যাবল এবং সৌর বিদ্যুতের মাধ্যমে দেশের শতভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌঁছে যাবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) আয়োজিত ‘ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলেশন: বাংলাদেশ পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনারে অনলাইনে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ইতিমধ্যে যেখানে গ্রিড রয়েছে এরকম স্থানে শতভাগ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

নসরুল হামিদ বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে দেশের বিদ্যুৎ খাতও সম্পূর্ণ ডিজিটালাইজ হচ্ছে। বিদ্যুৎ খাতে অটোমেশন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগ ইআরপি বাস্তবায়নের কাজ শুরু করেছে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটার, স্মার্ট গ্রিড সিস্টেম, স্ক্যাডা সিস্টেম, আন্ডারগ্রাউন্ড ক্যাবলিং, বিগ ডাটা এনালাইসিস সব প্রস্তুতিই বিদ্যুৎ বিভাগ নিয়েছে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ধানমন্ডি এলাকায় আন্ডার লাইন ক্যাবলিং এর কাজ শুরু হয়েছে যা স্মার্ট স্ক্যাডা সেন্টার এবং আইওটির সঙ্গে যুক্ত থাকবে। এখান থেকে বিগ ডাটা এনালাইসিস করে গ্রাহককে আরো নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন সেবা দেওয়া যাবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

মূল প্রবন্ধে তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের আগের তিনটি শিল্প বিপ্লব সারা বিশ্বের গতিপথ পাল্টে দিয়েছে। প্রথম শিল্পবিপ্লবটি হয়েছিল ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। এরপর ১৮৭০ সালে বিদ্যুৎ ও ১৯৬৯ সালে ইন্টারনেটের আবিষ্কার শিল্প বিপ্লবের গতিকে বাড়িয়ে দেয় কয়েক গুণ। ৪র্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে আমাদের টিকে থাকতে হলে বেশি জোর দিতে হবে দক্ষতা অর্জনের ওপর।

আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার মো. নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইইবি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

সেমিনারটি সঞ্চালনা করেন পাওয়ার সেলের মহাপরিচালক ও আইইবি’র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসেন।

সূত্র : দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী