দুপুরে মাঠে নামছে বরিশাল-কুমিল্লা

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ক্রিস গেইলের দল বরিশাল বুলস-এর বিপক্ষে মাঠে নামছেন ‘ড্যাশিং’ মাশরাফি বিন মর্তুজার কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশালকে নেতৃত্ব দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ।আজ দুপুর ২টায় মাঠে নামছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। বিপিএলে এ পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছে মাশরাফির কুমিল্লা। জিতেছে ৫টিতে। হার দেখতে হয়েছে দুটি ম্যাচে।

১০ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান সবথেকে শীর্ষে।সমান সংখ্যক ম্যাচ খেলেছে রিয়াদের বরিশাল বুলসও। তারাও জিতেছে ৫টিতে। হেরেছে দুটি। পয়েন্টের দিক হতেও পাশাপাশিই রয়েছে দলটি। ১০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিন নম্বরে। বাঁ-হাতি বোলার আবু হায়দার রনির দারুন বোলিং পারফরমেন্স, সঙ্গে ব্যাটসম্যানদের দৃঢ়তায় মোটামোটি ছন্দে রয়েছে কুমিল্লা। পাশাপাশি গতকালের ম্যাচে বরিশাল বুলস সিলেটের বিপক্ষে হতাশাজনকভাবে হারলেও কম ছন্দে নেই তারাও।

বাড়তি শক্তি হিসেবে আবার তারা পেয়েছে ক্রিস গেইলকে। তাই দু’দলের লড়াই বেশ জমবে বলেই মনে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান