দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা পিএসজি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। লিগের প্রথম দুই ম্যাচেই হেরেছে। তৃতীয় ম্যাচেও বিবর্ণ তারা। ৯৫ মিনিটের গোলে জিতেছে। এর মধ্যে করোনা সংকটে কিলিয়ান এমবাপ্পে আছেন দলের বাইরে। এবার আবার দুই ম্যাচ নিষিদ্ধ হলেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

লিগ ওয়ান ক্ল্যাসিকোয় মার্সেইয়ের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে আলভারো গঞ্জালেসের মাথার পেছনে চড় মারেন নেইমার। ওই ঘটনায় তাকে লাল কার্ড দেখান রেফারি। ওই চড় মারার জন্য লিগ ওয়ান ফুটবল প্রফেশনাল (এলএফপি) নেইমারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে।

এর মধ্যে লাল কার্ড মানেই এক ম্যাচের নিষেধাজ্ঞা। মেটজের বিপক্ষে বুধবার রাতের লিগ ম্যাচে তাই খেলতে পারেননি নেইমার। তাকে তাই বাকি থাকা আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে। নেইমার ওই ম্যাচে গঞ্জালেসকে চড় মারার কারণ হিসেবে তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন অভিযোগ করেন।

ওই ঘটনারও তদন্ত হচ্ছে। যদি আলভারো সত্যি বর্ণবাদী মন্তব্য করে থাকেন তাহলে সর্বোচ্চ দশ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন ওই স্প্যানিশ ডিফেন্ডার। আর যদি নেইমার মিথ্যা অভিযোগ করে থাকেন তাহলে লাল কার্ডের নিষেধাজ্ঞার সঙ্গে যোগ হতে পারে বাড়তি নিষেধাজ্ঞা। আরও পাঁচ ম্যাচের জন্য নেইমার দল থেকে ছিটকে পড়তে পারেন।

এছাড়া ওই ম্যাচে নেইমারসহ মোট পাঁচজন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। এর মধ্যে পিএসজির কুরজাওয়া প্রতিপক্ষের ফুটবলারকে লাথি মারায় ছয় ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। মার্সেইয়ের আমভাই নিষেধাজ্ঞা পেয়েছেন তিন ম্যাচ। এছাড়া মার্সেইয়ের বেনেদিত্ত এবং পিএসজির প্যারাদেসরা এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন। এখনও ডি মারিয়ার থুতু দেওয়ার অভিযোগের সুরহা বাকি লিগ ওয়ান কর্তৃপক্ষের।

এ জাতীয় আরও খবর

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি