দুই ভবনের আধাআধি জোড়া দিয়ে অদ্ভূত স্থাপত্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : চীনে পৃথিবীর অনেক দেশেরই বিখ্যাত স্থাপত্যকীর্তি বা ভবনের হুবহু নকল তৈরির একটা ঝোঁক আছে।
মিশরের পিরামিডের পাশের স্ফিংক্স, লন্ডনের টাওয়ার ব্রিজ, অস্ট্রিয়ান আলপাইন গ্রাম হালস্টাটান্ড, ইতালির ভেনিস শহরের চীনা সংস্করণ – এরকম অনেক হুবহু নকল তৈরি হয়েছে চীনের নানা শহরে। বেশ দর্শকও টানে এগুলো।
তবে সবশেষ এ তালিকায় যা যোগ হয়েছে তা অতি বিচিত্র।

চীনের উত্তরে শি জিয়াঝুয়াং বলে একটি শহর আছে সেখানে তৈরি হয়েছে একটি অদ্ভূত ভবন – যা দেখে মনে হবে দুটি ভবনের দুটি টুকরোকে যেন একসাথে জোড়া দেয়া হয়েছে। এই ভবনটির এক অংশ বেজিংএর বিখ্যাত টেম্পল অব হেভেনের আদলে, আর অপর অংশ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে।
পুরো ভবনটি চারতলা সমান উঁচু।

বেজিং-ওয়াশিংটন হাইব্রিড এই ভবনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এজন বলেছেন, এটা একটা সৃষ্টিশীল নিরীক্ষা । আরেকজনের মতে, এটি চীন -মার্কিন বন্ধুত্বের প্রতীক।
আরেকজন মন্তব্য করেছেন, এটি হচ্ছে দুই ডিজাইনারের ঝগড়ার পরিণতি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান